বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আ.লীগের জনসভা আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৬, ০৯:১৩আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ০৯:১৩

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার (১১ জানুয়ারি) বেলা আড়াইটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
১৯৭২ সালের ১০ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে সাড়ে নয় মাস বন্দী থাকার পর মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। ১০ জানুয়ারি রবিবার দেশব্যাপী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা, অঙ্গ সংগঠনগুলো এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা জানান এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবারের জনসভা সফল করার লক্ষ্যে সংগঠনের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের নেতা-কর্মী, সমর্থকসহ সব শ্রেণি-পেশা এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
/এফএস/ 

সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি