এ বছরেই খণ্ড-বিখণ্ড হবে বিএনপি: কামরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৬, ১৫:১৩আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৫:১৩

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম চলতি বছরের মধ্যে বিএনপি ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাবে এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, আজ বিএনপির অস্তিত্ব বিলীন প্রায়। খালেদা জিয়ার কার্যকলাপে মনে হচ্ছে শুভবুদ্ধিসম্পন্ন নেতারা তার দল থেকে বেরিয়ে যাবে। তাতে ২০১৬ সালের মধ্যেই বিএনপি ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাবে।
বুধবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘উন্নয়নের ধারায় বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় কামরুল ইসলাম আরও বলেন, খালেদা জিয়া নির্বাচন বর্জন করে যেভাবে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চেয়েছিলো সেইভাবে তার দলকেও ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। তবে তার দল বিএনপি রক্ষা হবে যদি তিনি গণতন্ত্রের পথে হাঁটেন। ধ্বংসাত্মক কাজ না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে থাকেন তাহলে দল ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। দেশে মধ্যবর্তী নির্বাচনের বা সংলাপের কোনও প্রয়োজন নেই। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী একেবারে ২০১৮ সালের শেষ পর্যায়ে।
এ আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে বলেন, দেশে গণতন্ত্র আছে বলেই আপনারা সরকারকে সমালোচনা করতে পারছেন। সরকারের সমালোচনা করেন ভালো কিন্তু সরকারের সফলতাগুলোও স্বীকার করুন। সমালোচনার পাশাপাশি প্রশংসার সংস্কৃতি চালু করুন। গণতন্ত্রের পথে আসুন দেশ ও আপনাদের দল উপকৃত হবে। দেশে উন্নয়ন ব্যহত করবে না, মানুষ পুড়িয়ে মারবেন না, মানুষকে অবরুদ্ধ করবেন না।

/ইএইচএস/টিএন/আপ-এফএস/ 

সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি