আ. লীগ ইচ্ছামতো ইতিহাস লিখছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৬, ১৫:০৯আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৫:১০

রুহুল কবির রিজভী বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ ইচ্ছা অনুযায়ী নতুন করে ইতিহাস রচনা করছে। আর এসবের জন্য ক্ষমতাসীনরা উচ্চ আদালত থেকে নির্দেশনাও জারি করছে। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা কোথাও নেই।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘ক্ষমতাসীনরা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে মানুষকে গুম করে মুক্তিপণ আদায় করছে। শুধু তাই নয়, এ অবৈধ সরকার সবকিছুই দখল করে নিয়েছে। আর এসবের সহযোগিতা করছে আইনশৃঙ্খলা বাহিনী।’
ক্ষমতাসীন দলের অনেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে ছিলেন  দাবি করে রিজভী বলেন, ‘এই ব্যবস্থা শুধুমাত্র একজনের ইচ্ছায় বাতিল করে সংবিধান সংশোধন করা হয়েছে। কারণ শেখ হাসিনা জানতেন, তত্ত্বাবধায়ক সরকার থাকলে তিনি চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারবেন না।’
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সোমবার খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
সংগঠনের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান, সংগঠনের মহা-সচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ।

/এসআইএস/এসএম/ এফএস/

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি