সাত জেলায় সম্মেলনের তারিখ ঠিক করেছে আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৬, ১৯:৪২আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৯:৪২

আওয়ামী লীগ সাতটি জেলায় সম্মেলনের তারিখ চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এর মধ্যে প্রায় ২০ বছর পর কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৯ ফেব্রুয়ারি এ জেলার সম্মেলনের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় সম্মেলনের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। কিশোরগঞ্জসহ আরও যে ৬টি জেলার সম্মেলনের চূড়ান্ত তারিখ ঠিক করা হয়েছে সেগুলো হচ্ছে- চাঁদপুর, কক্সবাজার, সুনামগঞ্জ, ভোলা, নেত্রকোনা, শরিয়তপুর।
২৭ জানুয়ারি চাঁদপুর, ৩১ জানুয়ারি কক্সবাজার, ২৩ ফেব্রুয়ারি নেত্রকোনা, ২৫ ফ্রেব্রুয়ারি সুনামগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি শরিয়তপুর ও ১৮ ফেব্রুয়ারি ভোলা জেলার সম্মেলন অনুষ্ঠিত হবে। এসব জেলায় কোনওটি এক যুগ, কোনওটির দেড় যুগ ও কোনওটিতে প্রায় দুই যুগ  আওয়ামী লীগের সম্মেলন হয়নি।
সোমবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর এ বৈঠক অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সাংগঠনিক জেলাগুলোর মধ্যে ইতিমধ্যে ৫৯টি সাংগঠনিক জেলার সম্মেলন হয়েছে। বাকি রয়েয়ে ১১টি জেলার সম্মেলন। এরমধ্যে সোমবারের বৈঠকে ৭টি জেলার সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়েছে।

আওয়ামী লীগের জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলনের আগে সবগুলো জেলার সম্মেলন শেষ করতে চায় ক্ষমতাসীন দলটি।

/পিএইচসি/এফএস/  

সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি