সুষ্ঠু নির্বাচন হলে এমপি-মন্ত্রীদের টিভিতে দেখা যাবে না: হাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৬, ১৭:০৬আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৭:১৪

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দীন আহমেদ অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের মন্ত্রী ও সংসদ সদস্যদের আর টিভিতে দেখা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দীন আহমেদ।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা প্রসঙ্গে হাফিজ বলেন, ‘খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের প্রতি দরদ তার চেয়ে বেশি আর কারও হতে পারে না। সরকারের ব্যর্থতা ঢাকতেই জনগণের দৃষ্টি আজ অন্যদিকে নেওয়া হচ্ছে।’
সাবেক এ মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সংবিধানের ব্যাখ্যাদানকারী প্রতিষ্ঠান হচ্ছে সুপ্রিমকোর্ট আর সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিই বলেছে, শপথের সময় অতিক্রম হওয়ার পর রায় লেখা অবৈধ। সে কারণেই জনগণ এবং প্রধান বিচারপতির বক্তব্য অনুধাবন করে এ সরকারের পদত্যাগ করা উচিত।’
গঠনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান রিপন, সংগঠনের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা আক্তার প্রমুখ।

/এসআইএস/এফএ/আপ-এনএস

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি