এ্যানীর জামিন আবেদন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৫

বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা। সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় এ্যানীর জামিন আবেদন নামঞ্জুর হলো। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী
এর আগে বৃহস্পতিবার এ্যানী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পৃথক ৯টি মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ্যানীর পক্ষে আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন।
২০১৪ সালের ৯ অক্টোবর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন (দুদক) রমনা থানায় বিএনপির এই নেতার বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে গত বছরের ২০১৫ সালের ১৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মাহবুবুল আলম।
অভিযোগপত্রে বলা হয়, দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে শহীদ উদ্দিন চৌধুরী ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া তদন্তে এক কোটি ২২ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণও পাওয়া গেছে।

/টিএইচ/এফএস/ 

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি