তারেকের শাশুড়ি বলেই মামলা: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩১

ফখরুল ইসলাম আলমগীর কেবলমাত্র বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি হওয়ার কারণেই সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে তারেকের শাশুড়ি রাজনীতি না করলেও তার বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয়েছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘সৈয়দা ইকবাল মান্দ বানু রাজনীতির সঙ্গে জড়িত নন বরং বিশিষ্ট শিক্ষানুরাগী হিসেবে পরিচিত। তিনি পারিবারিক দীর্ঘ ঐতিহ্য নিয়ে বিভিন্ন ধরণের সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছেন। একজন অরাজনৈতিক সমাজসেবক ব্যক্তিত্ব ও সাবেক নৌবাহিনী প্রধানের স্ত্রীর বিরুদ্ধে এই রাজনৈতিক হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘বর্তমান অবৈধ জুলুমবাজ সরকার পুলিশ, দুদক এবং আদালতকে ব্যবহার করে এতদিন বিরোধী দলীয় রাজনীতিকদের হয়রানি, নিপীড়ন ও নির্যাতন করলেও এবার তারা বিরোধী রাজনীতিকদের পরিবারের অরাজনৈতিক সদস্য এবং আত্মীয়-স্বজনদের বিরুদ্ধেও একই ধরণের নির্যাতন ও হয়রানিমূলক আচরণ শুরু করেছে।’
দুদক ইচ্ছা করলে আয়কর বিভাগ থেকে যে কোনো ব্যক্তির আয় সম্পর্কে তথ্য নিতে পারে, মামলা করে হয়রানি করার কোনো যৌক্তিক কারণ নেই মন্তব্য করে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে দুদক কোনো মামলা দায়ের করে না, বরং সেইসব দুর্নীতিকে বৈধতা দেয়।’

মির্জা আলমগীর বলেন, ‘দুর্নীতির কোনো অভিযোগ দাঁড় করাতে না পেরে আয়ের হিসাব চেয়ে মামলা করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মত আচরণ করা দুদক নামের প্রতিষ্ঠানটি দেশকে চরম নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।’

/সিএ/এজে/

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি