কাউন্সিলের জায়গা দিচ্ছে না সরকার

সংগঠনে মনোযোগী হতে খালেদার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ০২:০২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ০২:০২

সংগঠনে মনোযোগী হতে খালেদার আহ্বান আন্দোলনের আগে সংগঠন গোছানোর কাজে মনোযোগী হতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে জাতীয়তাবাদী তাঁতী দলের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।  এ সময় মার্চে তার দলের কাউন্সিল করার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তবে কাউন্সিলের জন্য এখনও জায়গা পাওয়া যায়নি অভিযোগ করে এজন্য সরকারকে দায়ী করেন খালেদা জিয়া।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণকে বোঝাতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে। অন্যায়, দুর্নীতি, জুলুম-অত্যাচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। আর এই প্রতিবাদ হতে হবে শান্তিপূর্ণভাবে।
খালেদা জিয়া বলেন,‘সামনে আমাদের কাউন্সিল। পত্র-পত্রিকায় দেখছি, তারা (আওয়ামী লীগ নেতারা) মুখে বলছেন কাউন্সিলে বাধা দেওয়া হবে না কিন্তু কাউন্সিলের জায়গাও দেওয়া হচ্ছে না। তাহলে কাউন্সিল হবে কী করে? আমার বাড়িতে, এই ছোট অফিসে হবে? এই হচ্ছে অবস্থা।’
যদিও গত বুধবার বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, দু’একদিনের মধ্যে কাউন্সিলের জন্য জায়গা নির্ধারণ করবে বিএনপি। কাউন্সিলের জন্য রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তন ও সোহরাওয়ার্দী উদ্যানকেই বেছে নিবেন তারা এমন কথাও বলেন ফখরুল।
তাঁতী দলের মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন। এতে সংগঠনের সভাপতি হুমায়ুন ইসলাম খান সভাপতিত্ব করেন।

খালেদা জিয়া বলেন, ‘দেশের মানুষ আজ কোনওদিক থেকেই ভালো নেই। কথা বলার কোনও অধিকার নেই। আমরা সুবিচার পাচ্ছি না, বিচার বিভাগ কাজ করতে পারছে না। খবরের কাগজগুলোও ঠিকভাবে লিখতে পারছে না। দেশে কোনও ধর্মের মানুষই নিরাপদ নয়।’

খালেদা জিয়া বলেন, ‘দেশে আজ গণতন্ত্র নেই। গণতন্ত্র না থাকলে দেশে কোনও উন্নতি হতে পারে না। গ্রামের মানুষের অবস্থা ভালো নেই, কৃষকেরা অসহায়। আজকে জাগবার সময়। আমার বিশ্বাস-অত্যাচার, নির্যাতনের ব্যাপারে মানুষ যেভাবে সচেতন হচ্ছে, মানুষ জেগে উঠবেই।’

/এসটিএস/টিএন/

/আপ-এএ/

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি