বিএনপির কাউন্সিল: পোস্টার-ফেস্টুন লাগানোর অনুমতি চেয়ে আবেদন দুই মেয়রের কাছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:০৫

রুহুল কবীর রিজভী ঢাকা মহানগরীর বিভিন্ন সড়কদ্বীপে ও ল্যাম্প পোস্টে আগামী ১৯ মার্চ অনুষ্ঠিতব্য কাউন্সিলের পোস্টার ও ফেস্টুন লাগানোর জন্য উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের কাছে আবেদন করেছে বিএনপি। বুধবার দুপুরে নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান।
আগামী ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দফায় ৭৩৯টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। এর মধ্যে ২৫টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বিন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেসসব স্থানে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে আওয়ামী লীগের কর্মীরা বাধা দিয়েছে বলেও অভিযোগ করেছেন রিজভী। তিনি বলেন, এখন পর্যন্ত ৮৩টি ইউনিয়ন পরিষদে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজে বাধা দেওয়া হয়েছে।
রিজভী জানান, আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত উপকমিটিগুলো দ্রুতগতিতে কাজ এগিয়ে নিচ্ছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থীদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে রিজভী বলেন, মূলত এ কারণেই আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে।
/এসটিএস/এফএস/    

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি