সিনিয়র নেতাদের সঙ্গে খালেদা জিয়ার হঠাৎ বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৬, ০২:৪৪আপডেট : ০৩ মার্চ ২০১৬, ০২:৫৩

সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে আলাপরত খালেদা জিয়া। কোনও ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সিনিয়র নেতাদের ডেকে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য, ভাইস-চেয়ারম্যান ও কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন।
গণমাধ্যমের কাছে খবর গোপন করে এ বৈঠক শুরু হয় বুধবার রাত সোয়া নয়টার দিকে। প্রায় দেড় ঘণ্টা বৈঠক চলে।
ধারণা করা হচ্ছে, এ বৈঠকে কাউন্সিল নিয়ে গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নিয়েছেন খালেদা জিয়া। তবে একটি সূত্র জানায়,  দলের আসন্ন কাউন্সিল ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে ইউপি নির্বাচন নিয়ে কোনও বৈঠক করেননি খালেদা জিয়া। এ কারণে আনুষ্ঠানিকভাবে ডেকে নিয়ে সিনিয়র নেতাদের সঙ্গে এ সংক্রান্ত আলাপ করেছেন তিনি।
সাধারণত, সিনিয়র নেতাদের বৈঠক ডাকা হলে গণমাধ্যমকে জানানো হয়। তবে বুধবার রাতের বৈঠকের খবর একবারেই গোপন রাখা হয়।
এসটিএস/এমএসএম

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি