জীবিত থাকলে বঙ্গবন্ধু হতেন বিশ্বের এক নম্বর নেতা: আশরাফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৬, ২৩:৫০আপডেট : ০৭ মার্চ ২০১৬, ২৩:৫৩

সৈয়দ আশরাফুল ইসলাম জীবিত থাকলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের এক নম্বর রাজনৈতিক নেতা হতেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত একজন নেতাও বঙ্গবন্ধুর মত তৈরি হননি।
সোমবার (৭ মার্চ) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা দেননি। তিনি ওই ভাষণ দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। ভাষণটি ছিল অনেক কৌশলী। তার অন্তর্নিহিত অনুসন্ধান করলে অনেক কিছু দেখা যেতে পারে।
তিনি বলেন, বঙ্গবন্ধু যুদ্ধের যে কৌশল বর্ণনা করেছেন, একটি জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করেছেন, তার রণকৌশল, রাজনীতির শিক্ষা, অফুরন্ত প্রাণশক্তি- এটা বিস্ময়কর ব্যাপার। আমি জানি না বঙ্গবন্ধুর মিলিটারি ট্রেনিং ছিল কি-না। কিন্তু তিনি যে যুদ্ধের কৌশল উপস্থাপন করেছিলেন তাতে বিশ্বের অনেক সেনাপতিও বিস্ময় প্রকাশ করেছিলেন।
আশরাফ বলেন, আমাদের দেশটি ছোট হতে পারে; কিন্তু বঙ্গবন্ধু ছোট ছিলেন না। আর কিছুদিন বেঁচে থাকলে তিনি হতেন বিশ্বের এক নম্বর রাজনৈতিক নেতা।
পিএইচ/এমএসএম

সম্পর্কিত
ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে বিএনপি সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী
বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান মারা গেছেন
যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, স্ত্রীকে বেঁধে রাখা হলো খুঁটিতে
সর্বশেষ খবর
ভেলেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিনো গুয়েরো নিহত, ট্রাম্পের দাবি
ভেলেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিনো গুয়েরো নিহত, ট্রাম্পের দাবি
এক মাসে সড়ক দুর্ঘটনায় ঝরলো ৬২২ প্রাণ
এক মাসে সড়ক দুর্ঘটনায় ঝরলো ৬২২ প্রাণ
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
সর্বাধিক পঠিত
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প