বিএনপির গঠনতন্ত্রে সংশোধনী আসছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৬, ২২:৫৯আপডেট : ১৭ মার্চ ২০১৬, ২৩:১৯


বিএনপির দলীয় পতাকা বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বর্তমান মেয়াদে শেষ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে আজ। বৃহস্পতিবার রাত সোয়া নয়টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল।
বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণ পরই সাংবাদিকদের ব্রিফ করতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বৈঠকের অন্যতম আলোচনার বিষয় হল আগামী ১৯ মার্চ বিএনপির ৬ষ্ঠ কাউন্সিলের প্রস্তুতি এবং সদস্যদের দিকনির্দেশনা দেওয়া। দ্বিতীয়ত: দলীয় গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে যে প্রস্তাবগুলো এসেছে সেগুলো স্থায়ী কমিটি অনুমোদন করার পর কাউন্সিলে উত্থাপন হবে। যদি কাউন্সিল সেগুলো গ্রহণ করে তাহলে তা দলীয় গঠনতন্ত্রে সংশোধনী হিসেবে গৃহীত হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, সেটা বিএনপির বর্তমান কমিটির শেষ বৈঠক।
বৈঠকে সভাপতিত্ব করছেন চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এ সভায় স্থায়ী কমিটির প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন। কেননা, কমিটি গঠন হওয়ার পর দীর্ঘ ছয় বছর ধরে স্থায়ী কমিটির সদস্যরা অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে দায়িত্ব পালন করেছেন। সভায় শোক প্রস্তাব আনা হয়েছে প্রয়াত দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর গণি, সালাহউদ্দিন কাদের চৌধুরী, সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নামে। জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠক আরও প্রায় এক থেকে দেড় ঘণ্টা অবধি চলতে পারে।

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি