শেখ মুজিবকে স্মরণ করলেন খালেদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৬, ১৩:২০আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৪:০৬

বিএনপির কাউন্সিলে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের ষষ্ঠ কাউন্সিলে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্য জাতীয় নেতাদের স্মরণ করেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের মাগফেরাত কামনা করেন।
শনিবার দুপুর ১২ টা ৫০ মিনিটে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির কাউন্সিলে বক্তব্য দিতে শুরু করেন। এর আগে বেলা পৌনে ১১টার দিকে কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা এতে অংশ নিচ্ছেন।
বক্তব্যের শুরুতে খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা একে ফজলুল হকসহ জাতীয় নেতাদের স্মরণ করেন।  তিনি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা  জিয়াউর রহমানের প্রতিও তিনি শ্রদ্ধা জানান।
সব মত ও পথকে নিয়ে রাজনৈতিক সংস্কৃতি গড়তে চান বলেও বক্তব্যে উল্লেখ করেন বিএনপির চেয়ারপারসন।
/আরএআর/এফএস/ 

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি