প্রহসনের ইলেকশন প্রজেক্ট হাতে নিয়েছে সরকার: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৬, ১৬:৪২আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৬:৪৭

মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার প্রহসনের নির্বাচন করতে দেশে নির্বাচনি প্রকল্প হাতে নিয়েছে। অনেকে এটাকে ইলেকশন প্রজেক্ট বলে আখ্যা দিচ্ছেন। এ প্রকল্পের মাধ্যমে তারা ইউপি নির্বাচন দেখিয়ে জনগণ ও বিশ্ববাসীকে বোকা বানাতে চায়। কিন্তু জনগণ ও বিশ্ববাসী সহজেই বোঝেন, সরকার তাদের ক্ষমতাকে টিকিয়ে ও অব্যাহত রাখার জন্য বেআইনি, অনৈতিকভাবে জবর দখল করে ক্ষমতায় বসে আছে।
মঙ্গলবার দুপুরে জিয়া পরিষদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে এসে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।  
প্রহসন জেনেও কেন বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া বিএনপির সামনে বিকল্প কোনও পথ নেই। বিএনপি কোনও বিপ্লবী দল নয়, গণতান্ত্রিক দল। সে কারণে ইউপিসহ সব নির্বাচনে অংশ নিতে চায় এবং নিচ্ছে।  
মির্জা ফখরুল বলেন, বিএনপি প্রথম যখন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয় তখন থেকে এ কথা বলে আসছে। সহিংসতার মধ্য দিয়ে অযোগ্য নির্বাচন কমিশনকে ব্যবহার করে তারা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ফলাফল তাদের পক্ষে নিয়ে যাবেন। তারপরও বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে এসব নির্বাচনে অংশ নিচ্ছে।  
ফখরুল বলেন, নির্বাচনগুলোতে নেতাকর্মীরা আগ্রহের সঙ্গে অংশ নিয়েছেন। একইসঙ্গে সরকারি দলের সন্ত্রাসীরা ত্রাসের সৃষ্টি করে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় ফলাফল ছিনিয়ে নিচ্ছে, সেখানেও সরকারের মুখোশ উন্মোচিত হচ্ছে।

ফখরুল বলেন, সরকার তথাকথিত গণতন্ত্রের যে মুখোশ ধরে আছে তা উন্মোচিত হচ্ছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই প্রতিটি গণতান্ত্রিক নির্বাচনে অংশ নিতে চায়। দলীয় সরকার, দলীয় নির্বাচন কমিশনের অধীনে কখনো কোনও নির্বাচন সুষ্ঠু হবে না।

তিনি বলেন, বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কখনো প্রার্থীহীন নির্বাচন হয়নি। এবারই প্রথম প্রায় ৯৬টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে গেছে। তাহলে বুঝতে পারেন আগে থেকেই কীভাবে কাজগুলো হয়েছে।

সদ্য সম্পন্ন হওয়া ব্রাক্ষণবাড়িয়ায় পৌরসভার নির্বাচনে আগের রাতেই সব ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। এসময় তার সঙ্গে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এএইচ/

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি