তামাশা দেখতেই নির্বাচনে অংশ নিয়েছি: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৬, ১৬:৪৮আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৭:৫২

নির্বাচন কমিশন দেশের ৭১২টি ইউনিয়ন পরিষদে ভোট হলেও এগুলোর অধিকাংশই বাতিলযোগ্য বলে মন্তব্য করেছে বিএনপি। মঙ্গলবার প্রথম দফা ইউপি নির্বাচনে অধিকাংশ ভোটকেন্দ্রে কারচুপি হয়েছে এবং কেন্দ্র দখল হয়েছে বলেও অভিযোগ করেছে তারা। মঙ্গলবার বেলা সাড়ে ৪টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের পর বিএনপির নেতারা এসব কথা বলেন।
দলের ভাইস চেয়ার‌ম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিএনপির ২৫ জনের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসেন। তারা বিকেল সাড়ে ৪টা থেকে আধ ঘণ্টারও বেশি সময় সিইসির সঙ্গে বৈঠক করেন। নির্বাচন কমিশনের কাছে বিএনপি অন্তত ৫০টি ইউপির ভোট বাতিলের দাবি জানিয়েছে।
সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের আবদুল্লাহ আল নোমান বলেন, ‘এ নির্বাচনের অধিকাংশই বাতিলযোগ্য। তবে উদাহরণ সৃষ্টির জন্য নির্বাচন কমিশনের প্রতি আমরা অন্তত ৫০টি ইউপির ভোট বাতিলের দাবি জানাচ্ছি। এটা করা হলে নির্বাচন কমিশনের প্রতি আমাদের ও জনগণের আস্থা বাড়বে।’
তিনি আরও বলেন, আজকের নির্বাচনে বিভিন্ন স্থানে সরকার দলীয় প্রার্থীদের পক্ষে কেন্দ্র দখলের অভিযোগ পাওয়া গেছে। নোমান বলেন, ‘এই নির্বাচন কমিশন যে সরকারের আজ্ঞাবহ এবং এই নির্বাচন যে একটা তামাশা সেটা দেখতেই আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি। জনগণও এই তামাশা দেখেছে। তবে শেষ পর্যন্ত আমরা এই নির্বাচনে থাকবো।’

বিএনপির এই প্রতিনিধি দলে আরও ছিলেন- শাহজাহান মিয়া, ক্যাপ্টেন সুজাউদ্দিন, মনিরুল হক চৌধুরী, কলিমউদ্দিন আহমেদ মিলনসহ অন্য নেতারা।

/ইএইচএস/এফএস/  

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি