যশোরে বিএনপি নেতা হত্যায় ফখরুলের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৬, ১৯:৩১আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৯:৩১

মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোর জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।
গত শুক্রবার বাড়ি ফেরার পথে ধারালো দিয়ে ফেরদৌসকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরক্ষণেই বিএনপি’র ওই নেতার মৃত্যু হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভোটারবিহীন সরকারের নির্মম কর্মকাণ্ডে দেশবাসী এখন কেবল দীর্ঘশ্বাস ফেলছে। দেশে হত্যা, গুম ও অপহরণের মতো পৈশাচিক ও অমানবিক কর্মকাণ্ড ঘটলে সরকার কোনও পদক্ষেপ গ্রহণ করছে না করায় দুস্কৃতিকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।’
তিনি আরও বলেন, স্বজনহারাদের আর্তনাদে দেশের আকাশ বাতাস এখন ভারী হয়ে উঠেছে। সংঘটিত বিভিন্ন পৈশাচিক কর্মকাণ্ড আইয়ামে জাহেলিয়াতের যুগকেও হার মানিয়েছে।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
/এসএনএইচ/

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি