‘এক নেতা এক পদ’: ফখরুলকে দিয়েই গঠনতন্ত্র বাস্তবায়ন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৬, ০৩:১৮আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ০৩:২৩

মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো গঠনতন্ত্র অনুযায়ী ‘এক নেতার এক পদ’ মেনে নিয়ে কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির পদ ছাড়লেন বিএনপির নবমনোনীত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দিবাগত রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এই পদত্যাগের মধ্যদিয়ে বিএনপিতে এক নেতার এক পদ বাস্তবায়ন শুরু হল।
সূত্রের দাবি, পদত্যাগপত্র চেয়ারপারসন গ্রহণ করলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেবল মাত্র বিএনপির মহাসচিব পদটিতেই থাকবেন। মির্জা ফখরুল বিগত বছরগুলোয় কৃষক দলের সভাপতি ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
সম্প্রতি মির্জা ফখরুল নিজেই সংবাদ সম্মেলনে জানান, অতিদ্রুত তিনি একাধিক পদের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন।
শনিবার দিবাগত রাতে কৃষক দলের সাধারণ সম্পাদক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, মির্জা ফখরুল পদত্যাগপত্র পাঠিয়েছেন। গঠনতন্ত্র অনুযায়ী তিনি পদত্যাগ করবেন। সংগঠনের সভা ডেকে নতুন কাউকে ভারপ্রাপ্ত সভাপতি করার কথাও জানান দুদু। 

এসটিএস/এমএসএম

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি