গ্রিক দেবীর ‘মূর্তি’ সরানোর দাবি খেলাফত মজলিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৭, ১৭:২৮আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৯:০৩

খেলাফত মজলিসের মানববন্ধন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ‘মূর্তি’ সরানোর দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবুর রহমান। বৃহস্পতিবার (২০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ দাবি তোলেন।

বোরকা পরিয়েও সুপ্রিম কোর্টের সামনে ‘মূর্তি’ জায়েজ করা যাবে না বলে মন্তব্য করে মানববন্ধনে মাওলানা সৈয়দ মজিবুর রহমান বলেন, ‘সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি সরাতেই হবে। দেশের ওলামা-মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসলমানদের ন্যাক্কারজনকভাবে কটুক্তি করা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। ৯২ ভাগ মুসলমানের দেশে সর্বোচ্চ বিচারালয়ের সামনে মূর্তির পক্ষে কোনও রকম যুক্তি গ্রহণযোগ্য নয়। অবিলম্বে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণ করতে হবে।’

মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন বলেন, ‘আমাদের ধর্মীয় বা সাংস্কৃতিক ঐতিহ্য কোনও কিছুর সঙ্গেই গ্রিক দেবীর মূর্তি সামঞ্জস্যপূর্ণ নয়।’
সংগঠনের ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় মানববন্ধনে ছিলেন খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ মনি, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, মাওলানা আহমদ আলী কাসেমী, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম প্রমুখ।

/আরএআর/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে