ধর ধর বললেই দুর্নীতিবাজরা পালাবে: ড. কামাল হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৭, ২১:৫৭আপডেট : ২২ মে ২০১৭, ২২:০১

ড. কামাল হোসেন (ফাইল ছবি: সংগৃহীত) দুর্নীতিবাজদের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছেন গণফোরাম সভপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘আগামীকাল থেকেই মাঠে নামছি। দুর্নীতি বন্ধে প্রয়োজনে দেশের প্রতিটি থানায় যাব, যা যা করণীয়, তা করব। যারা চোর, তাদের সাহস কম থাকে। তাদের কোনও কিছুতেই জোর থাকে না। এ কারণে ধর ধর বললেই চোর-দুর্নীতিবাজরা পালাবে।’ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ঘুষ, দুর্নীতিমুক্ত সমাজ চাই, বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিত’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘ক্ষমতায় গিয়ে দুর্নীতি করে কোটি কোটি টাকার সম্পত্তি করলেও তাদের মানসিক শক্তি থাকে না। তবে এসব চোর ও দুর্নীতিবাজ ধরতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উদ্যোগ, সহযোগিতা ও একতা প্রয়োজন।’

দেশর মানুষ অনেক সচেতন উল্লেখ করেন ড. কামাল হোসেন বলেন, ‘জনগণ যদি একবার জেগে যায়, তাহলে এই তাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। জনগণ খুবই সচেতন, তারা দুর্নীবাজদের ক্ষমা করবে না।’

সভার আয়োজন করে গণফোরামের ঢাকা মহানগর শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণফোরামের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান।

/আরএআর/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী