অর্থমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান বি. চৌধুরীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৭, ১৬:৫৮আপডেট : ০৮ জুন ২০১৭, ১৬:৫৮

অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী জাতীয় বাজেটে ভ্যাট কমানো এবং ন্যূনতম আয়কর সীমা বাড়ানোর ওয়াদা ভাঙার জন্য অর্থমন্ত্রীকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
সাবেক এই রাষ্ট্রপতি বৃহস্পতিবার ২০১৭-১৮ অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে বলেন, ‘এই বাজেট জনগণের মধ্যে বহুল প্রচার হলে একদিকে জনগণ এবং অন্যদিকে সরকারের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।’
বিবৃতিতে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘মাননীয় অর্থমন্ত্রী এবারের জাতীয় বাজেটে ভ্যাট কমানো এবং ন্যূনতম আয়কর সীমা বাড়ানোর ওয়াদা করেছিলেন। কিন্তু অর্থমন্ত্রী কি করে তার এই দুইটি ওয়াদা ভঙ্গ করলেন, এ জন্য তাকে ভাবতে হবে। অজ্ঞাতসারে অর্থমন্ত্রী আওয়ামী লীগ এবং এই সরকারের বড় ক্ষতি করে ফেললেন কি না তাও মাননীয় প্রধানমন্ত্রীকে ভাবতে হবে এবং হস্তক্ষেপ করতে হবে।’
বি. চৌধুরী বলেন, ‘প্রশাসন এবং দেশের সর্বক্ষেত্রে দুর্নীতি ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। যার প্রতিবিধান করতে পারলে দুর্নীতি কমতো এবং মধ্যবিত্ত ও গরীব মানুষের ঘরে ঘরে কাঁচি চালানো লাগতো না। অনুৎপাদনশীল খাতে সরকারি কর্মচারীদের তোষণ করে ব্যয় বাড়ানো হয়েছে, এর ফলে সরকারের বিরুদ্ধে জনগণের স্বার্থবিরোধী ভূমিকার প্রশ্ন উঠেছে।’

শিক্ষাখাতে শুধু অর্থ বরাদ্দ করলেই শিক্ষার উন্নয়ন হয় না উল্লেখ করে প্রবীণ এ নেতা বলেন, ‘শিক্ষকদের ন্যূনতম সময়ের মধ্যে উচ্চতর প্রশিক্ষণের কোনও ব্যবস্থা করা হয় নাই। গুনগত মানের পরিবর্তে তথাকথিত শিক্ষিতের হার বাড়িয়ে আসলে জাতির কোনও লাভ হবে না। অবশ্য নির্বাচনে ভাওতা দেওয়া যাবে।’

/এসটিএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের