রাজনীতিবিদদের মধ্যে সৌহার্দ্যের তীব্র অভাব: বি. চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৭, ২৩:২৩আপডেট : ১৮ জুন ২০১৭, ২৩:২৩

এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী রাজনীতিবিদদের মধ্যে সৌহার্দ্যের তীব্র অভাবের কথা উল্লেখ করে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘সুন্দর রাজনীতির জন্য শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে। এতে অংশগ্রহণমূলক নির্বাচনের স্বপ্ন বাস্তবায়িত হবে।’ রবিবার রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে বিকল্পধারা আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘রাজনীতিবিদদের মধ্যে সৌহার্দ্যের তীব্র অভাব অনুভূত হচ্ছে, যা দেশের মানুষের জন্য মোটেই মঙ্গলজনক নয়। আক্রমণাত্মক এবং অকারণ উত্তেজক রাজনৈতিক বক্তব্য দেশকে বিভক্ত করবে। প্রতিযোগিতার পরিবর্তে দেশে প্রতিহিংসার রাজনীতি প্রতিষ্ঠিত হবে।’
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, জাসদের সভাপতি আসম আবদুর রব, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যরিস্টার মঈনুল হোসেন, বিএনপির সহসভাপতি ব্যারিস্টার আমিনুল হকসহ প্রমুখ।
/এসটিএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে