ঈদে মহাসড়ক যেন মহাআতঙ্ক না হয়: ববি হাজ্জাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৭, ২১:২৮আপডেট : ২০ জুন ২০১৭, ২১:২৮

ইফতার মাহফিলে ববি হাজ্জাজসহ এনডিএম-এর নেতারা জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ জনগণের আনন্দময় ঈদ উদযাপন নিশ্চিত করার জন্য মহাসড়কগুলোকে নিরাপদ ও যানজটমুক্ত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এনডিএম-এর ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
আগামী কয়েকদিনের মধ্যে মহাসড়কগুলো নিরাপদ ও যানজটমুক্ত করতে সরকার ব্যবস্থা নেবেন বলে ববি হাজ্জাজ আশাবাদ ব্যক্ত করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতি ঈদেই বাড়ি ফিরতে গিয়ে মানুষকে ভোগান্তির শিকার হতে হয়। অথচ একটু পরিকল্পনা করে আগে থেকে ব্যবস্থা নিলে এ পরিস্থিতি অনেকটাই এড়ানো যায়। এতে জনগণের কষ্টও লাঘব হবে।’
মাহফিলে আরও ছিলেন এনডিএম-এর মহাসচিব (চলতি দায়িত্বে) অধ্যাপক আব্দুল্লাহ মো. তাহের, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সৈয়দা সাদিয়া মেহ্জাবীন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. কায়সারুর ইসলাম, বিভাগীয় সম্পাদক (প্রচার ও প্রকাশনা) শেখ মো. আলমগীর।
/এসটিএস/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি