প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক: বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৭, ১২:৪৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১২:৫৪

বাংলাদেশ ন্যাপ নির্বাচনে আসতে কাউকে সাধাসাধি করা হবে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া। তিনি বলেছেন, ‘গণতন্ত্রের স্বার্থেই সব দলের অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।’

শুক্রবার দলীয় কার্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ'র সম্পাদকমণ্ডলীর সভায় সভাপতির বক্তব্যে গোলাম মোস্তফা এ কথা বলেন।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র বাস্তবায়নের স্বার্থে প্রধানমন্ত্রীর একগুয়েমি নীতির পরিহার করে সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট  সমাধানের পথ বের করা।’

সভায় ভাসানী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী, জননেতা মাওলানা ভাসানীর ১৩৭তম জন্মবার্ষিকী, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ৬ দিনের কর্মসূচী গ্রহণ করা।

কর্মসূচীগুলো হলো: ১১ ডিসেম্বর ভাসানী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ১২ ডিসেম্বর মাওলানা ভাসানীর ১৩৭তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভা, ১৩ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে আলোচনা সভা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, ১৬ ডিসেম্বর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, ২৩ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা।

ন্যাপ মহাসচিবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ন্যাপ যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, স্বপন কুমার সাহা, মো. নুরুল আমান চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য আহসান হাবিব খাজা প্রমুখ।

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী