অর্থমন্ত্রীকে বি. চৌধুরী: আমার কর্মকাণ্ডে মানুষের ক্ষতি হলে অবসর নেবো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৫

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী (ফাইল ছবি) বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘যেদিন আমি দেখবো আমার বক্তব্য ও কর্মকাণ্ডে দেশের মানুষের কোনও ক্ষতি হয়েছে সেদিন আমি নির্দ্বিধায় অবসর গ্রহণ করবো।’ রবিবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব বলেন।
অর্থ্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শনিবার (১৭ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানের বক্তব্যে বদরুদ্দোজা চৌধুরীকে অবসর গ্রহণের পরামর্শ দেন। এর প্রতিক্রিয়ায় রবিবার বিবৃতি পাঠালেন তিনি।
ওই বিবৃতিতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন, ‘অবসর গ্রহণের সিদ্ধান্ত সংবলিত অর্থমন্ত্রীর বক্তব্য দেখেছি। অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী (নুরুল ইসলাম নাহিদ) উভয়ে গুণী মানুষ, এ নিয়ে আমার শ্রদ্ধা রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমার কোনও অভিযোগ নেই। কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা ভুল নয়।’
সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী বিবৃতিতে আরও বলেন, ‘অর্থমন্ত্রী তার অবসর গ্রহণের সিদ্ধান্ত সংবলিত বক্তব্যের পরিশেষে আমাকেও অবসর গ্রহণের পরামর্শ দিয়েছেন। এ ব্যাপারে আমার বক্তব্য সুষ্পষ্ট— যেদিন আমি দেখবো আমার বক্তব্য ও কর্মকাণ্ডে দেশের মানুষের কোনও ক্ষতি হয়েছে, সেদিন আমি নির্দ্বিধায় ও আনন্দে অবসর গ্রহণ করবো। নীতির প্রশ্নে পদত্যাগ করার অভ্যাস আমার আছে।’

/এসটিএস/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের