এশার বহিষ্কারাদেশ তুলে নিলো ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৮, ১১:৪৫ আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১৩:১৮

 

ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে। শুক্রবার (১৩ এপ্রিল) তার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়। ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ তুলে নেওয়ার কথা জানানো হয়।

আরও পড়ুন: ঢাবির সুফিয়া কামাল হলের ঘটনা তদন্তে ছাত্রলীগের কমিটি

১১ এপ্রিল রাতে নিজ হলের এক ছাত্রীকে মারধর করার অভিযোগে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ এপ্রিল) ছাত্রলীগ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে সে নির্দোষ প্রমাণিত হওয়ায় তার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইফফাত জাহান এশা এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী সে নির্দোষ প্রমাণিত হয়েছে। তাই আজকে তার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়।’

আরও পড়ুন: ঢাবির ছাত্রী হলে মধ্যরাতে মারধরের অভিযোগ, ছাত্রলীগ নেত্রীকে বহিষ্কার

এদিকে, শুক্রবার (১৩ এপ্রিল) ঢাবি মধুর ক্যান্টিনে পহেলা বৈশাখে ছাত্রলীগের কর্মসূচি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে প্রশ্ন করা হয়, কোনও ধরনের তদন্ত না করেই এশাকে কেন সেদিন রাতে বহিষ্কার করা হয়েছিল। এর জবাবে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, ‘সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বহিষ্কার করেছিলাম। কিন্তু সবার আগে সে বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী। সেই হিসেবেই আমরা তার পাশে দাঁড়িয়েছি। সেদিন তার ওপর যে নির্যাতন করা হয়েছে, আমরা সেটার বিচার দাবি করছি।’

কোটা সংস্কার আন্দোলনে একাত্ম হওয়ায় মঙ্গলবার (১০ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের কয়েকজন ছাত্রীকে মারধর করা হয়। ছাত্রলীগের হল শাখার সভাপতি ইফফাত জাহান এশার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার জেরে ইফফাত জাহান এশাকে ছাত্রলীগ থেকে বহিষ্কারও করা হয়। একই সঙ্গে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও তদন্ত কমিটি গঠন করে ঢাবি।

 

 

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিরপুরে যুবকের ছুরিকাঘাতে আহত পোশাককর্মীর অবস্থা অপরিবর্তিত
মিরপুরে যুবকের ছুরিকাঘাতে আহত পোশাককর্মীর অবস্থা অপরিবর্তিত
রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায় বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ?
রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায় বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ?
রোহিঙ্গা গণহত্যার রায় গাজায় ইসরায়েলের মামলায় প্রাসঙ্গিক হবে: আসিফ নজরুল
রোহিঙ্গা গণহত্যার রায় গাজায় ইসরায়েলের মামলায় প্রাসঙ্গিক হবে: আসিফ নজরুল
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ