আগামী নির্বাচনে অংশ নেবে কল্যাণ পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৮, ২০:২৬আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ২০:৩৬

কল্যাণ পার্টির আলোচনা সভা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টি একাদশ জাতীয় নির্বাচনে নেবে। দলটির মহাসচিব এম এম আমিনুর রহমান একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা একটা নির্বাচনমুখী দল। তবে নির্বাচনে অংশগ্রহণে জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার থাকতে হবে। যাতে মানুষ নির্ভয়ে মতামত দিতে পারে।’   

শুক্রবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ যুব কল্যাণ পার্টির পল্টন থানার কাউন্সিল ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

দেশের কল্যাণে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যুব সমাজকে মানবতাবাদী কাজে এগিয়ে আসতে হবে।’

কাউন্সিলে আইনুল নাঈমকে সভাপতি এবং মোয়াজ্জেম হোসেন সাধারণ সম্পাদক পল্টন থানার কমিটি গঠন করা হয়।

যুব কল্যাণ পার্টির পল্টন থানার আহ্বায়ক আইনুল নাঈমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব কল্যাণ পার্টির কেন্দ্রীয় সভাপতি জুবাইরুল হক ভূঁইয়া নাহিদ, কল্যাণ পার্টির ভাইস-চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, যুব কল্যাণ পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান প্রমুখ। 

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী