মিছবাহ ও আউয়ালের নেতৃত্বে শনিবার নতুন জোটের আত্মপ্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৮

মিছবাহুর রহমান চৌধুরী ও এম এ আউয়াল বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী ও তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়ালের নেতৃত্বে ১৫টি রাজনৈতিক দল ও সংগঠনের জোট হতে যাচ্ছে। আগামীকাল শনিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর হোটেল ইম্পেরিয়ালে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা হবে। জোটটির মুখপাত্র এম এ আউয়াল এ তথ্য জানান।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুক্তিযুদ্ধ ও ইসলামী ভাবধারার ১৫টি রাজনৈতিক দল ও সংগঠনের সমন্বয়ে ‘ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স’ গঠিত হবে। জোটটির মুখপাত্র হিসেবে থাকবেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়াল।

নির্বাচনের আগে নিজেদের মধ্যে সমঝোতাভিত্তিক অবস্থানে পৌঁছাতে কাজ করছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। এই দলগুলো একটি নির্বাচনি জোটের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগের আনুকূল্য লাভে আগ্রহী। এদের মধ্যে কেউ কেউ ‘নির্বাচনি প্রাপ্তি’র আশায় সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকেও বেছে নিয়েছে।

ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স প্রসঙ্গে এম এ আউয়াল বলেন, ‘নির্বাচন সামনে রেখে জোটটি আত্মপ্রকাশ করছে। নির্বাচনকে সামনে রেখে জোট হলেও সামনের দিকে আলাপ-আলোচনার মাধ্যমে সামনের দিনের কর্মকাণ্ড নির্ধারিত হবে।’

সর্বশেষ ১০ আগস্ট শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিস যোগ দেয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের জোটে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনি সমঝোতা করে দলটি।

/সিএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের