দেশকে ধ্বংসের হাত থেকে জনগণই রক্ষা করবে: ড. কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৯, ১৮:০০আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৯:২৩

ড. কামাল হোসেন (ফাইল ছবি) দেশকে ধ্বংসের হাত থেকে জনগণই রক্ষা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘৩০ ডিসেম্বরের কলঙ্কিত ও তথাকথিত সংসদ নির্বাচন গণতন্ত্রের কবর রচনা করেছে। গণতন্ত্র পুনঃরুদ্ধার, আইনের শাসন কায়েম ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যকে সুদৃঢ় ও জোরদার করতে হবে।’

শনিবার (৯ মার্চ) রাজধানীর আরামবাগে গণফোরামের সভাপতি পরিষদের সভায় তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘জনগণ বর্তমান অবস্থার পরিবর্তনের জন্য সচেষ্ট। এ লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।’

গণফোরামের সভাপতি পরিষদের এ সভায় দলটির কেন্দ্রীয় কাউন্সিলের জন্য আগামী ২৭ এপ্রিল দিন নির্ধারণ করা হয়। সভাপতি পরিষদ সদস্যদের নেতৃত্বে কাউন্সিলের আগেই জেলা সম্মেলন ও সফরসূচি সম্পন্ন করারও সিদ্ধান্ত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন—গণফোরামের নেতা মোস্তফা মোহসীন মন্টু, মফিজুল ইসলাম খান কামাল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এস.এম. আলতাফ হোসেন, মোকাব্বির খান, অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, অ্যাডভোকেট তবারক হোসেইন, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, আ.ও.ম. শফিক উল্লাহ, মোশতাক আহমেদ প্রমুখ।

/এএইচআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী