গির্জা ও মসজিদে হামলাকারীরা মানবতার দুশমন: খেলাফত আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৯, ০২:০৪আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০২:০৬

বাংলাদেশ খেলাফত আন্দোলন শ্রীলঙ্কার কলম্বোসহ কয়েকটি গির্জায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় ২৯০ জন নিহত ও মসজিদে হামলার ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। দলটির আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, ‘গির্জা ও মসজিদে হামলাকারীরা মানবতার দুশমন।’ সোমবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

বিবৃতিতে মাওলানা আতাউল্লাহ বলেন, ‘খ্রিস্টান ভাই-বোনদের ওপর নৃশংস ও ন্যাক্কারজনক এ হামলায় আমরাও ব্যথিত ও মর্মাহত। কোনও সুস্থ শান্তিকামী মানুষ এ কাজ করতে পারে না। যারা এ হামলা চালিয়েছে, তারা মানবতার দুশমন। মানবতার প্রতি তাদের বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। মানবতার দুশমনদের প্রতিহত করতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। গির্জাগুলোতে হামলার পর এই সন্ত্রাসী হায়েনারাই পরবর্তীতে মসজিদেও আক্রমণ চালিয়েছে। সন্ত্রাসীদের কোনও ধর্ম নেই। মুসলিম-অমুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধানোর জন্যই তারা পরিকল্পিত হামলা চালিয়েছে।’ তিনি বর্বোরোচিত হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার কার্যকর করতে বিশ্বের রাষ্ট্রপ্রধানদেরকে সোচ্ছার হওয়ার আহবান জানান।

/সিএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের