‘কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ায় আবাসন খাতে অবহেলা কমবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২০, ২২:৫১আপডেট : ১১ জুন ২০২০, ২২:৫৩

এম এ আউয়াল

কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ায় আবাসন খাতে অবহেলা কমবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল। তিনি বলেন, এবারের প্রস্তাবিত বাজেটে শর্তসাপেক্ষে কালো টাকা, অপ্রদর্শিত অর্থে কেনা ফ্ল্যাট ও জমি বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। অর্থমন্ত্রীর এই প্রস্তাবের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে আবাসন সেক্টর যেভাবে অবহেলিত ছিল, তা অনেকটা কমবে। এতে করে এই সেক্টরকে উৎসাহিত করা হবে এবং বন্ধ হবে বিদেশে অর্থপাচার।’
বৃহস্পতিবার (১১ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো প্রাথমিক বাজেট-প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। একইসঙ্গে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর জন্য সাধুবাদ জানান তিনি।
এম এ আউয়াল বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় যে থোক বরাদ্দ দেওয়া হয়েছে তাতে সংকট কাটবে না। এই বরাদ্দ ঠিকমতো বাস্তবায়নের যে দিকনির্দেশনা, তাও গভীরভাবে স্পষ্ট করা প্রয়োজন।’ প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেট বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।
প্রস্তাবিত বাজেটকে সাধুবাদ জানিয়ে এম এ আউয়াল বলেন, বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়বে ৫ হাজার ৫৫৪ কোটি টাকা। এটি মোট বাজেটের ৫ দশমিক ১ শতাংশ। এই বরাদ্দ কাজে লাগানো না গেলে বরাদ্দ কেবল বাড়িয়ে কাজ হবে না। এক্ষেত্রে সঠিক কাঠামোগত নির্দেশনা দরকার হবে।’

/এসটিএস/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম