‘নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া বন্যা নিয়ন্ত্রণ অসম্ভব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২০, ১৪:১৫আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৪:১৫

ড. কামাল হোসেনে ও ড. রেজা কিবরিয়া

নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া বন্যা নিয়ন্ত্রণ অসম্ভব বলে মনে করেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। শনিবার (২৫ জুলাই) দলের নেতা মোশতাক আহমেদ স্বাক্ষরিত বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে। বিবৃতিতে গণফোরাম নেতারা বলেন, ‘কুড়িগ্রাম, লালমনিরহাট, সিরাজগঞ্জ, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জসহ দেশের উত্তর অঞ্চল ও মধ্য অঞ্চলে বন্যায় মানুষ সীমাহীন দুর্দশার মধ্যে পড়েছেন। মানুষের ঘর-বাড়ি, জমি-জমা, নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে।’

এতে বলা হয়, ‘ফসল তলিয়ে যাওয়ায় কৃষক সর্বস্বান্ত। এর মধ্যে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার ধ্বংস তাণ্ডব ব্যাপকতা লাভ করেছে। বড় বড় দালানকোঠা, স্কুল বিল্ডিং নদী ভাঙনে বিলীন। করোনা মহামারির মধ্যে এই বন্যায় মানুষ চরম অসহায়।’
তারা দাবি করেন, ‘বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষককে প্রয়োজনীয় চারা, বীজ ও ঋণ প্রদান করতে হবে।’
গণফোরাম নেতাদের অভিযোগ, ‘আমাদের দেশে বন্যা নিয়ন্ত্রণ ও নদী শাসনে কোনও সরকারই যথাযথ উদ্যোগ গ্রহণ করেনি।’

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের