সিলেটে ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় ইসলামী ঐক্যজোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪১

সিলেটে ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় ইসলামী ঐক্যজোট সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া স্ত্রীকে ধরে নিয়ে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোট। রবিবার (২৭ সেপ্টেম্বর) দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ এক বিবৃতে এই ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, সংঘবদ্ধ এই ধর্ষণের ঘটনা বর্বরোচিত ও অমানুষিক। এমন ন্যাক্কারজনক ঘটনায় ১২৮ বছরের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানটিতে এক কলঙ্কজনক ইতিহাস সৃষ্টি হলো। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ধর্ষণের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সংগঠন থেকে লোক দেখানো বহিষ্কার, গ্রেফতারের কয়েক মাস পর জামিন বিচারের নামে এমন আইওয়াশ দেশবাসী মেনে নেবে না।
বিবৃতিতে আরও বলা হয়, ছাত্রলীগ কর্মীদের অপরাধ প্রবণতা দিন দিন যেভাবে বাড়ছে। এখনই তাদের লাগাম টেনে ধরতে না পারলে ভবিষ্যতে দেশ ও জাতির জন্য তারা বহুমুখী ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

/সিএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি