শিক্ষা ব্যবস্থার সংস্কারে ২০ বছর  লাগবে: রেজা কিবরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ১৯:১৬আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৯:১৬

অর্থনীতিবিদ ও রাজনীতিক ড. রেজা কিবরিয়া বলেছেন, গণতান্ত্রিক সরকার জনগণের স্বার্থ নিয়ে চিন্তিত থাকে, আর অগণতান্ত্রিক সরকারের ভয়ে জনগণ তটস্থ থাকে। অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে বেশি দিন টিকে থাকা যায় না। তিনি অভিযোগ করেন, এ সরকার দেশের অর্থনীতি, শিক্ষা সব শেষ করে দিয়েছে। বর্তমান শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে অন্তত ২০ বছর সময় লাগবে।

সোমবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এবি পার্টি ঢাকা মহানগরী (উত্তর) আয়োজিত মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. রেজা কিবরিয়া বলেন, ‘আমাদের রাষ্ট্রে সরকারের শীর্ষ পদে অনেকেই নারী, তাতে কি নারী অধিকার নিশ্চিত হয়েছে? বাস্তবতা হলো— এখানে নারীদের ক্ষমতার মুখপাত্র করে চলছে ফ্যাসিবাদী উৎসব।’ 

সেমিনারে আরও উপস্থিত ছিলেন— রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী, সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, যুক্তরাষ্ট্র প্রবাসী ডেমোক্রেট নেতা বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, লেখক, গবেষক ও কলামিস্ট গৌতম দাস, বীর মুক্তিযোদ্ধা, সংগঠক ও সমাজ বিজ্ঞানী ডা. শওকত আরমান, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু প্রমুখ।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি