কর্মক্ষেত্রে কওমি সনদের যথাযথ বাস্তবায়নের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২১, ২১:২০আপডেট : ১৪ মার্চ ২০২১, ২১:২০

কওমি শিক্ষার্থীদের শুধু সনদের স্বীকৃতি দিয়ে সরকার তার দায় শেষ করতে পারে না বলে দাবি করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম। তিনি শিক্ষার্থীদের সনদের স্বীকৃতির যথাযথ বাস্তবায়ন করার আহ্বান জানান। সেই সঙ্গে দারুল উলুম দেওবন্দ, নদওয়া, দারুল উলুম করাচি, মদিনা ও আল আযহার বিশ্ববিদ্যালয়সহ বহির্বিশ্বে উচ্চশিক্ষা অর্জনের ব্যাপারে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

রবিবার (১৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনে নূরুল করীম আকরাম আরও বলেন, ‘কওমি শিক্ষার্থীদেরকে দূরে রেখে দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। কওমি শিক্ষার্থীদের মেধাগুলো যথাযথভাবে মূল্যায়ন করতে পারলে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে।’

কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, ‘কওমি সনদের স্বীকৃতি ছিল একটি আইওয়াশ মাত্র। ঘোষণার চার বছর হতে চললো। কিন্তু স্বীকৃতির যথাযথ বাস্তবায়নে সরকারের কোনও ধরনের সদিচ্ছা পরিলক্ষিত হচ্ছে না। এখনও শিক্ষা জরিপে কওমি শিক্ষার্থীদের বাদ দিয়ে জরিপ প্রকাশ করা হয়। এটি চরম বৈষম্যমূলক আচরণ। জাতি হিসেবে এটি আমাদের জন্য লজ্জার। স্বাধীনতার পর থেকেই সব সরকারের আমলেই কওমি শিক্ষার্থীরা বঞ্চিত ছিল।’

এই সময় কওমি শিক্ষার্থীদের পক্ষে সরকারের প্রতি ৭ দফা উত্থাপন করা হয়। কেন্দ্রীয় কওমি মাদরাসা সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে অন্যান্য কেন্দ্রীয় ও নগরের নেতারা বক্তব্য রাখেন।

/এসও/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি