খালেদা জিয়াকে নিয়ে মান্নার উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২১, ১৭:১০আপডেট : ০৬ মে ২০২১, ১৭:১০

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার (৬ মে) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই উদ্বেগের কথা জানান।

মান্না বলেন, ‘যতদূর জেনেছি বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত নাজুক। কারাবন্দি হওয়ার আগে থেকেই তাঁর বেশ কিছু অসুখ ছিল। প্রায় দুই বছর কারাবন্দি থাকায় সেগুলো মারাত্মক আকার ধারণ করেছে। এরই মধ্যে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। সব মিলিয়ে বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা বেশ উদ্বেগজনক। এই অবস্থায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং একজন বীর উত্তমের স্ত্রী হিসেবে তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অসুস্থতাকে যেভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছিল, বেগম জিয়ার ক্ষেত্রেও সরকার একই রকম উদ্যোগ গ্রহণ করবে। ইতোমধ্যে বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর অনুমতি চাওয়া হয়েছে। আমি মনে করি, তাঁর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনে অতি দ্রুত বিদেশে নেওয়ার দায়িত্বও সরকারের এবং অন্তত এ ক্ষেত্রে সরকার রাজনৈতিক প্রতিহিংসা না দেখিয়ে মানবিক মূল্যবোধের পরিচয় দেবে।’

মান্না বলেন, ‘বিএনপি চেয়ারপারসন অতি দ্রুত সুস্থ হয়ে পুনরায় গণতন্ত্রের লড়াইয়ে অংশ নেবেন, এই প্রত্যাশা করি।’ তিনি দেশবাসীর কাছে সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ