স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২১, ১৮:০০আপডেট : ১৯ মে ২০২১, ১৮:০০

সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন, নিগ্রহ ও মামলার ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যকে অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বুধবার (১৯ মে) দুপুরে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে এ মন্তব্য করেন মেনন।

মেনন বলেন, ‘সরকারের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ও গোপন ডকুমেন্ট বা ফাইল কোনও একান্ত সচিবের টেবিলে অরক্ষিত অবস্থায় পড়ে থাকে না। এটা হয়ে থাকলে সেটা বরং মন্ত্রণালয়েরই অযোগ্যতা ও ব্যর্থতা। মন্ত্রী প্রকারান্তরে দেশে দুর্নীতিবাজ ব্যবসায়ী-আমলাদের যে অশুভ আঁতাত গড়ে উঠেছে তার পক্ষেই সাফাই গেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘দেশবাসী জানে এই করোনাকালে সরকারি অর্থ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কী পরিমাণ দুর্নীতি আর লুটপাট হয়েছে। আর রোজিনা ইসলাম সেই সত্যকে তার রিপোর্টের মাধ্যমে তুলে ধরছিলেন। এ কারণেই তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আক্রোশের শিকারে পরিণত হতে হয়েছে।

যে সকল আমলা-কর্মচারীরা রোজিনা ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে তাদেরও শাস্তি নিশ্চিত করার দাবি জানান মেনন।

ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায়, বিশিষ্ট আইনজীবী জোবায়দা পারভীন প্রমুখ।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
জুলাই হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে কামরুল-মেননের বিচার শুরুর আদেশ 
জামিন পেলেন মানিক, মেনন ও ইনু
কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশ ৩০ মার্চ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম