হেফাজত নেতা ইকবাল হোসেনের মৃত্যুর তদন্ত চায় গণসংহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২১, ১৭:৩৫আপডেট : ২১ মে ২০২১, ১৭:৩৫

রাষ্ট্রীয় হেফাজতে নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নেতা ইকবাল হোসেনের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল। শুক্রবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই ঘটনার তদন্ত চেয়ে দোষীদের বিচার দাবি করেন।

গণসংহতি আন্দোলনের এই শীর্ষ দুই নেতা বলেন, রাষ্ট্রের হেফাজতে থেকে যে কারও মৃত্যুর দায় রাষ্ট্রকেই বহন করতে হবে। এই ভোটারবিহীন অগণতান্ত্রিক সরকারের  হেফাজতে থেকে নির্যাতনে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। এই মৃত্যুর মিছিল আর কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি নারায়ণগঞ্জে পুলিশের রিমান্ডে হেফাজত নেতা ইকবাল হোসেনের মৃত্যুর ঘটনা নিরপেক্ষ কর্তৃপক্ষ দ্বারা বিশ্বাসযোগ্য তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করে গণসংহতি। এতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু একটা ভয়ংকর অপরাধ। এই অপরাধের তদন্ত  অভিযুক্ত সংস্থার মাধ্যমে হওয়া ন্যায়বিচারের পক্ষে একটা বড় বাধা। পুলিশ হেফাজতে মৃত্যুর তদন্ত বিচার বিভাগের মাধ্যমে নিরপেক্ষ ভাবে করতে হবে। বিশ্বাসযোগ্য তদন্ত ছাড়া একে কখনোই স্বাভাবিক মৃত্যু বলা যায় না।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
শাপলা চত্বরের মামলায় দীপু মনি-রুপা-বাবুকে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী