ইকবাল হোসেনের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২১, ১৮:৩৬আপডেট : ২১ মে ২০২১, ১৮:৩৬

নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি ও সোনারগাঁ থানা সভাপতি মাওলানা ইকবাল হোসাইনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। পাশাপাশি তার মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন দলটির নেতারা।

শুক্রবার (২১ মে) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ইসমাঈল নূরপুরী, নায়েবে আমীর আফজালুর রহমান, রেজাউল করিম জালালী, আলী উসমান, সাঈদ নূর, যুগ্ম মহাসচিব আব্দুল আজীজ, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, জি এম মেহেরুল্লাহ, এনামুল হক মূসা, আবুল হাসানাত জালালী, সমাজকলাণ সম্পাদক মাহবুবুল হক, বায়তুলমাল সম্পাদক নিয়ামতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মুহসিনুল হাসান ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশীদ ভূঁইয়া।

বিবৃতিতে মজলিসের নেতারা বলেন, ‘দেশের মানুষ মনে করছে মাওলানা ইকবাল হোসাইনকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রিমান্ডে অসুস্থ হওয়ার পরও তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি; বরং চিকিৎসায় অবহেলা করা হয়েছে। যার পরিণতিতে তিনি শাহাদাত বরণ করেছেন। সরকার এর দায় কোনোভাবেই এড়াতে পারে না। সুতরাং বিচারবিভাগীয় সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে।’

উল্লেখ্য, মাওলানা ইকবাল হোসাইন কারাবন্দী থাকাকালীন সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২০ মে) ইন্তেকাল করেন।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা 
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে ইরানের ইতিবাচক ভূমিকা চায় মামুনুল হক
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের