‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আগামী প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ১৯:১৪আপডেট : ১৪ জুন ২০২১, ১৯:১৪

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী বলেছেন, দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা দেশ ও জাতির জন্য ক্ষতিকর, শিক্ষার্থীরা বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আগামী প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে।

সোমবার (১৪ জুন) পুরানা পল্টনে এক মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের জরুরী কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলানা রেজাউল করিম জালালী বলেন, বিভিন্ন জায়গায় আলেমদের হয়রানি করা হচ্ছে। কারাবন্দি আলেমদের মুক্তি দিন। করোনার কারণে মানুষ বিপর্যস্ত, এর মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম আকাশচুম্বী, সাধারণ মানুষের কথা ভাবুন।

সভায় উপস্থিত ছিলেন, দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজীজ, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ড. মাওলানা জি এম মেহেরুল্লাহ, মাওলানা আবুল হাসানাত জালালী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক প্রমুখ।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী