রাজপথে আন্দোলন ছাড়া ভোটের অধিকার ফিরবে না: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ২১:৩৯আপডেট : ১৪ জুন ২০২১, ২২:২৫

রাজপথে কঠোর আন্দোলন ছাড়া এই দেশে ভোটের অধিকার ফিরবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সোমবার (১৪ জুন) জাতীয় শহীদ মিনারে দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সাইফুল হক অভিযোগ করে বলেন, সরকার তার রাজনৈতিক বিরোধীদের বিভক্ত, দুর্বল ও ছত্রভঙ্গ করে দিয়ে চরম স্বেচ্ছাচারী ও বেপরোয়ায়া হয়ে উঠেছে। করোনা মহামারিতে সরকার আরও বিপজ্জনক কর্তৃত্ববাদী হয়ে উঠেছে। দেশ পরিচালনায় সরকারের রাজনৈতিক ও নৈতিক শক্তি না থাকায় সরকার এখন পুরোপুরি আমলানির্ভর হয়ে পড়েছে।

এরআগে, পার্টির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নের শপথ গ্রহণ করা হয়।

পুস্পস্তবক অর্পণ করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় সদস্য রাশিদা বেগম, মাহমুদ হোসেন, এ্যাপোলো জামালী, মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, ইমরান হোসেন ও মহানগর নেতৃবৃন্দ।

রাজপথে আন্দোলন ছাড়া ভোটের অধিকার ফিরবে না: সাইফুল হক

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোমবার নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নাটোর, বরিশাল, বগুড়া, গাইবান্ধা, রাঙ্গামাটি, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বেলাব, নবাবগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, কালীগঞ্জ, মানিকগঞ্জ, ধুনট, গাবতলী, কুলাউড়া প্রভৃতি জেলা উপজেলায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও শপথ গ্রহণ করা হয়।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি