‘আইসোলেশন ও কন্টাক্ট ট্রেসিং ছাড়া লকডাউন অকার্যকর’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২১, ২২:০৬আপডেট : ২৫ জুন ২০২১, ২২:০৬

ব্যাপক নমুনা পরীক্ষা, রোগী শনাক্ত, আইসোলেশন, কন্টাক্ট ট্রেসিং এবং কোয়ারেন্টিনের কোনও ব্যবস্থা না করে লকডাউনের নামে শুধু গণপরিবহন বন্ধ রাখা কোনভাবেই করোনাভাইরাস মোকাবিলায় সহায়ক হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

আজ শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

করোনাভাইরাসের অতি বিস্তারের প্রেক্ষাপটে সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করছে না বলেও অভিযোগ করেন জেএসডি সভাপতি। তিনি দাবি করেন, সরকারের কোনও পদক্ষেপই দূরদর্শিতার পরিচায়ক নয়।

আবদুর রব করোনার ভয়াবহতা মোকাবিলায় ছয় দফা প্রস্তাব পেশ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- অব্যাহত টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য টিকা সংগ্রহে বহুমুখি উদ্যোগ গ্রহণ করতে হবে; অবিলম্বে দেশে টিকা উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করতে হবে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুসরণ করতে হবে।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আ স ম রবের
খালেদা জিয়া চিরস্মরণীয় হয়ে থাকবেন: জাসদ
নির্বাচনে একক প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা জেএসডির 
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী