নিখোঁজ শ্রমিকদের সন্ধান দাবি ওয়ার্কার্স পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২১, ১৬:১৯ আপডেট : ১১ জুলাই ২০২১, ১৬:১৯

নারায়ণগঞ্জের  রূপগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ  অগ্নিকাণ্ডে ৫২ জন শ্রমিকের মৃত্যু, অর্ধশতাধিক  শ্রমিক  আহত  ও অজানা  সংখ্যক শ্রমিক নিখোঁজের ঘটনায়  গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ওয়ার্কার্স পার্টি। দলটি অবিলম্বে নিখোঁজ শ্রমিকদের খুঁজে বের করা, কারখানায় কর্মরত শ্রমিকের প্রকৃত সংখ্যা প্রকাশে ‘কল-কারখানা পরিদর্শন কর্তৃপক্ষের’ সক্রিয় উদ্যোগের আহ্বান জানিয়েছে।

রবিবার (১১ জুলাই) রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর ভার্চুয়াল সভায় এই আহ্বান জানানো হয়। পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার উপস্থাপনায় ‘সজিব গ্রুপের সেজান জুস কারখানায়’ ভয়াবহ অগ্নিকাণ্ডে শ্রমিকের মৃত্যু, করোনা অতিমারি পরিস্থিতি ও স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রদত্ত বিজ্ঞাপন বিষয়ে বিস্তারিত আলোচনায় পলিটব্যুরোর সদস্যরা কতিপয় প্রস্তাব গ্রহণ করেন।

ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে বলা হয়, নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনাটি একটি কাঠামোগত হত্যাকাণ্ড। ‘নিরাপদ কর্ম পরিবেশ’ শ্রমিকের মৌলিক অধিকার। শোভন ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব প্রথমত মালিক কর্তৃপক্ষের এবং তা নিশ্চিত করার তদারকির দায়িত্ব সরকারি পরিদর্শন কর্তৃপক্ষের। এক্ষেত্রে উভয়ই চরম গাফিলতি দেখিয়েছে, যা ক্ষমার অযোগ্য ও চরম অপরাধ।

সভায় নিহত-আহত শ্রমিকদের পরিবারকে আইএলও কনভেনশন-১২১ অনুযায়ী, আজীবন আয়ের সমান ক্ষতি পূরণ প্রদান, আহত  শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।

সভার আলোচনায় অংশ নেন— সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমেদ বকুল, কামরুল আহসান, এনামুল হক এমরান, আমিনুল ইসলাম গোলাপ, হাজী বশিরুল আলম, নজরুল ইসলাম হাক্কানী প্রমুখ। 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
এবারের বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা ১২ থেকে ১০০-তে উন্নীত: মাহদী আমিন
এবারের বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা ১২ থেকে ১০০-তে উন্নীত: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন