ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের প্রতিশ্রুতি লিপ সার্ভিসে সীমাবদ্ধ: বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২১, ১৫:৫১আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৫:৫২

প্রতিবারের মতো ঢাকার দুই সিটি করপোরেশন ডেঙ্গু প্রতিরোধের ব্যাপারে প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা লিপ সার্ভিসেই সীমাবদ্ধ রেখেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

দলটি মনে করে, ডেঙ্গু নিয়ন্ত্রণে কিছু কিছু কার্যক্রম হলেও সবকিছু কার্যকর ও সঠিকভাবে সম্পন্ন করতে না পারলে পরিণতি ভয়াবহ আকার ধারণ করবে, এতে কোনও সন্দেহ নেই।

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

ন্যাপের দুই শীর্ষনেতা বলেন, ‘করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এক সঙ্গে কাজ করতে হবে। জনগণকে সচেতন করে তুলতে হবে। মনে রাখতে হবে প্রতিষেধকের চাইতে প্রতিরোধই উত্তম পন্থা।’

বিবৃতিতে বলা হয়, প্রাণঘাতী করোনার সঙ্গে ডেঙ্গুও প্রতিরোধ করতে হবে। এ ব্যাপারে সরকার কালবিলম্ব না করে এখনই যথাযথ পদক্ষেপ না নিলে জনজীবন রক্ষা করা যাবে না। ঢাকা সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলররা এখনই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করেন ন্যাপের দুই শীর্ষনেতা।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
গাজায় হত্যাযজ্ঞ ইসরাইলের চরম বিশ্বাসঘাতকতা: বাংলাদেশ ন্যাপ
ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় পালনের উদ্যোগ নিন: সরকারের প্রতি বাংলাদেশ ন্যাপ 
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের