গণটিকায় গণহতাশা তৈরি হয়েছে: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২১, ১৮:০২আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১৮:০২

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘গণটিকা কার্যক্রমে দুই দিনেই গণবিশৃঙ্খলা  ও গণহতাশা তৈরি হয়েছে। গণটিকাদান কর্মসূচিকে কেন্দ্র করে দেশের  কোথাও-কোথাও  এক ধরনের  নৈরাজ্যিক পরিস্থিতিও দেখা গেছে।’

রবিবার (৮ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক এসব মন্তব্য করেন।

তিনি মনে করেন, সুনির্দিষ্ট ও সমন্বিত পরিকল্পনা  ও রোডম্যাপ না থাকায় গণটিকা কার্যক্রমে গণবিশৃঙ্খলা তৈরি হয়েছে।

বিবৃতিতে সাইফুল হক উল্লেখ করেন, কোথায়, কোন কেন্দ্রে  কত টিকা, কীভাবে দেওয়া হবে এবং টিকাদানে অগ্রাধিকারই বা কি হবে‑এ সমস্ত  বিষয়ে  সংশ্লিষ্ট  টিকা অঞ্চলে আগে থেকে  জনগণকে অবহিত করা হলে এই ধরনের  অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যেত; কেন্দ্রের জন্য নির্ধারিত টিকার সংখ্যার চেয়ে কয়েকগুণ মানুষ কেন্দ্রে  হাজির হতো না।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
ইরানে মার্কিন-ইসরায়েলের আগ্রাসন আন্তর্জাতিক সন্ত্রাস: সাইফুল হক
‘সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক’ 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক