আওয়ামী লীগের সঙ্গেও আমার বন্ধুত্ব ছিল: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২১, ১৬:১২আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২০:২৩

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান সরকারকে আমরা চাই না। একটি কল্যাণমূলক রাষ্ট্র চাই। এজন্য লড়াইয়ের জন্য নিজেদের সংগঠিত করতে হবে। একসময় আমারও আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব ছিল। কিন্তু এই দলের সঙ্গে বন্ধুত্ব ছিল, এখন আর এই পরিচয় দিতে ইচ্ছে করে না।

রবিবার (২৯ আগস্ট) গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, মেট্রোরেল নিয়ে যে উদ্দীপনা সে রকম যদি মেট্রোরেলের মতো ভর্তি করে দেশে টিকা আসতো তাহলে ভালো হতো। দেশের মানুষ টিকা পেতো, সংকট কাটতো। টিকা নিয়ে সরকার মিথ্যাচার করছে। 

তিনি বলেন, বাংলাদেশ উল্টোরথে চলছে। অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা সোনার বাংলার কথা শুধু মুখে বলেছেন, সোনার বাংলা গড়তে চাননি। করোনার কারণে গত এক বছরে ২ কোটি মানুষ দরিদ্র হয়েছে। টাকা পাচার হলে পাচারকারীদের ধরার কোনও ব্যবস্থা নেওয়া হয় না।

/আরটি/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান