বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা চায় ‘ইশা ছাত্র আন্দোলন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৮

দক্ষ জাতি গঠনে বিজ্ঞানভিত্তিক কর্মমুখী সার্বজনীন শিক্ষাব্যবস্থা চায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) শাহবাগ জাতীয় যাদুঘর চত্বরে সংগঠনটির উদ্যোগে জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে ‘বিদ্যমান শিক্ষা কাঠামো সংস্কার ও চলমান সংকট নিরসনের’ দাবিতে শিক্ষা সমাবেশে এ দাবি জানানো হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেন,  বাংলাদেশ ৫০ বছরে পা রাখলেও এখনও আমরা শিক্ষার সংকট থেকে বের হতে পারিনি। এখনও সার্বজনীন শিক্ষা কাঠামো প্রণয়নের জন্য আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে। ইশা ছাত্র আন্দোলন প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা রাষ্ট্রযন্ত্রকে বিভিন্নভাবে বলে আসছি আদর্শ ও দক্ষ জাতি গঠনে চাই বিজ্ঞানভিত্তিক কর্মমুখী সার্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থা।

সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন অনুষ্ঠানের সঞ্চালনা করেন। ‘শিক্ষা সংস্কার প্রস্তাবনা’ উপস্থাপন করেন করেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ। ‘চরম পত্র’ পাঠ করেন সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্র সংগঠনটির যুগ্ম সম্পাদক জেনারেল গাজী মুহাম্মাদ ওসমান গণী, সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব, তথ্য ও গবেষণা সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রকাশনা সম্পাদক ইব্রাহীম হুসাইন, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক নূরুল বশর আজিজী, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম এ হাছিব গোলদার প্রমুখ।

/সিএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি