‘সঞ্চয়পত্রের মুনাফার হার কমায় আয় সংকটে পড়বে মানুষ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৪

‘সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়ে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষ বিশেষ করে অবসরভোগী সাধারণ মানুষের আয় কমানোর সরকারি সিদ্ধান্ত তাদের দৈনন্দিন ব্যয় নির্বাহে সংকট তৈরি করবে। এছাড়া সমাজে এর নেতিবাচক প্রতিক্রিয়া হবে বলে অভিযোগ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দলটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টির পলিটব্যুরোর ভার্চুয়াল সভায় এই অভিযোগ করা হয়।

সভার প্রস্তাবে বলা হয়, এর আগে সঞ্চয়পত্রের উৎসে কর বৃদ্ধি করেছে সরকার। এখন আবার সাধারণ মানুষের সঞ্চয়পত্রে বিনিয়োগে সুদহার কমিয়ে তাদের আয় সংকুচিত করা হলো।

সভায় বলা হয়, দেশে ক্রমবর্ধমান দুর্নীতি, অর্থনৈতিক লুটপাট, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারে জড়িতদের বিরুদ্ধে কোনও কার্যকর ব্যবস্থা না নিয়ে অর্থমন্ত্রী গরিবের সংসারে হাত দিয়েছেন। বিগত সংসদে সঞ্চয়পত্রের উৎসে কর বাড়ানোর প্রস্তাব করে অর্থমন্ত্রী তার নিজ দলীয় সদস্যদের তোপের মুখে পড়েছিলেন। আর এবার সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর বিষয়টি সংসদকে পাশ কাটিয়ে হঠাৎ করে ঘোষণা দিলেন।

আরেক প্রস্তাবে সাংবাদিকদের শীর্ষ সংগঠনগুলোর ১১ জন সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করার ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলা হয়, এটি নজিরবিহীন ও অনাকাঙ্ক্ষিত। ব্যাংক হিসাব তলবের মাধ্যমে সাংবাদিকদের নিয়ন্ত্রণে রাখার অপকৌশল নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে দুর্নীতি ও টাকা পাচারের সংবাদ প্রকাশিত হয়েছে, যা ক্ষমতার অংশীজনদের মনঃপূত হয়নি।

পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার  উত্থাপিত আলোচনায় অংশ নেন আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
জুলাই হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে কামরুল-মেননের বিচার শুরুর আদেশ 
জামিন পেলেন মানিক, মেনন ও ইনু
কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশ ৩০ মার্চ
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি