দেশে গবেষণা খাতে বরাদ্দের পরিমাণ জানতে চান মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ২১:২৬আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২১:২৭

দেশে গবেষণা খাতে এ পর্যন্ত কত টাকা বরাদ্দ করা হয়েছে ‑ জানতে চেয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মান হারিয়েছে। এখানে গবেষণা প্রায় বন্ধ। গবেষণায় যদি সাফল্য পাওয়া যেতো তাহলে আমাদের শিক্ষাব্যবস্থা বদলে দিতে এত কষ্ট হবার কথা নয়।

মঙ্গলবার (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই যে আপনারা শিক্ষা জাতীয়করণের জন্য বলছেন, অথচ সরকার দায়িত্ব নিচ্ছে না। ইউনিসেফসহ সমস্ত সংস্থা বলে, জিডিপির অন্তত ৬ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হোক। আমাদের এখানে এই বাজেটে মাত্র দুই শতাংশ বরাদ্দ করা হয়েছে শিক্ষাখাতে।

তিনি বলেন, আমাদের ছয় লক্ষ কোটি টাকার বাজেট, আমরা নিজেরাই তো উপার্জন করতে পারি। হার্ভার্ড ইউনিভার্সিটির কথা বলেন, ইউরোপ-আমেরিকার বড় বড় ইউনিভার্সিটির কথা বলেন,  সেখানে গবেষণা হয়। তারা বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা করতে দেয়। কোথায় কি ভালো চলবে সে গবেষণা চলে। আমাদের এখানে গবেষণা করে কে?

সিনিয়র এই নেতা সরকারের উদ্দেশে বলেন, পুরো শিক্ষাব্যবস্থাকে সংস্কার করেন, এ ধরনের শিক্ষাব্যবস্থা আমাদের চলবে না। এমন শিক্ষা চাই যা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, এমন শিক্ষা যা আমাদের মানোন্নয়ন করে, এমন শিক্ষা যা আমাদের জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার উল্লাহ চৌধুরী, বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক ঐক্যের
তবু আশাবাদী হতে চাই
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি