শেখ হাসিনার নোবেল না পাওয়ার পেছনে দায়ী ভারত ও আমলারা: জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ১৭:৩৪ আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৮:৪৩

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নোবেল না পাওয়ার পেছনে ভারত এবং আমাদের দেশের আমলারা দায়ী। তিনি (শেখ হাসিনা) নোবেল প্রাইজ পেলেন না কেন তা নিয়ে বিশ্লেষণ হওয়া দরকার। এর কারণ ভারত ও তাদের অনুগত এদেশীয় আমলারা। প্রধানমন্ত্রী যদি অসলো (নরওয়ের রাজধানী) যেতেন তাহলে নোবেল কমিটিকে বোঝাতে পারতেন দেশের জন্য তিনি কী কী করেছেন।’ রবিবার (১০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নাগরিকের ভোটাধিকার, স্বাধীন নির্বাচন কমিশন কোন পথে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরীর ভাষ্য, ‘রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ সাহায্য করতে চেয়েছে। তারা স্বাক্ষর করলেন। এটা তো ১৫ দিন আগেও করতে পারতেন। কেন করতে পারেনি? দেশের কিছু আমলা আমাদের থেকে বেতন নেন, কিন্তু ভারতের হুকুমে চলাফেরা করেন। ঠিক এই কারণে আমরা আজ একটা নোবেল পুরস্কার হারালাম।’

আলোচনা সভা যৌথভাবে আয়োজন করে গণসংহতি আন্দোলন, রাষ্ট্রচিন্তা ও ভাসানী পরিষদ। এতে নুরুল হক নুর ও তার অনুসারীদের সংগঠন ছাত্র-যুব-শ্রমিক পরিষদের কেউ ছিল না।

সভায় অংশ নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল, বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও ভাসানী অনুসারী পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু। সভা পরিচালনা করেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাস নাইন বাবু।

/জেডএ/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা
মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই: মির্জা ফখরুল
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
‘অসুস্থ’ বলে সরে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী, সব পদে বিএনপি নেতারাই বিজয়ী
নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন ‘অসুস্থ’ বলে সরে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী, সব পদে বিএনপি নেতারাই বিজয়ী
ভ্যান্সের চিঠি গুরুত্ব দিয়ে আলোচনা করেছে ইরান: আরাঘচি
ভ্যান্সের চিঠি গুরুত্ব দিয়ে আলোচনা করেছে ইরান: আরাঘচি
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ