‘বাজার মনিটরিং বলে কার্যকরী কোনও ব্যবস্থা নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২১, ১৮:০৭আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৮:০৭

‘বাজার মনিটরিং বলতে আসলে কার্যকরী কোনও ব্যবস্থা নেই। যেটুকু যা আছে তা নিতান্তই প্রচারসর্বস্ব ও লোক দেখানো’, বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সোমবার (১১ অক্টোবর) বিকালে সেগুনবাগিচায় পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদকমণ্ডলীর সভায় এসব কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, ‘চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনিসহ জরুরি খাদ্যপণ্যের  অস্বাভাবিক মূল্যবৃদ্ধির যৌক্তিক কোনও কারণ  নেই। কিন্তু বাজার সিন্ডিকেট চরম স্বেচ্ছাচারী পন্থায় প্রায় প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে প্রতিদিন মানুষের পকেট থেকে শত শত কোটি টাকা বাড়তি  হাতিয়ে নিচ্ছে।’

তার অভিযোগ,  বাজার সিন্ডিকেটের সঙ্গে সরকারের নানা অংশের অশুভ আঁতাতের কারণে এরা যা খুশী তাই করে চলেছে। অবস্থাদৃষ্টে মনে হয়, এরা দেশের মানুষের পাশাপাশি সরকারকেও জিম্মি করে ফেলেছে।

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে  মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন— কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, আবুল কালাম, এপোলো জামালী, জোনায়েত হোসেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
ইরানে মার্কিন-ইসরায়েলের আগ্রাসন আন্তর্জাতিক সন্ত্রাস: সাইফুল হক
‘সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক’ 
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম